পাখি তোর নাম, কি? বলবি একবার,
তোর নাম শুনতে ভাল লাগে যে বারবার।
পাখি তুই দেখতে কেমনরে ?
নীল লাল ছায়ায় ঢাকারে,
পাখি তোর কন্ঠ কেমনরে?
নীল কণ্ঠ পাখির চেয়েও বেশিরে,
তুই কেমন পাখি কেমন তোর আকার আকৃতি
তুই কি? স্বাধীনতরি পাখি
হ্যাঁ! হ্যাঁ!! হ্যাঁ!!! তুই তাই তুই তাই
লাখো লাখো ভাইয়ের, মায়ের, বোনের
রক্ত দিয়ে তুই তৈরি
তৈরি তোর ধরন।
তোর জন্য বসে ছিলাম নয় নয়টি মাস
তুই সে সুখের কারন।
Showing posts with label স্বাধীনতা. Show all posts
Showing posts with label স্বাধীনতা. Show all posts
Friday, February 1, 2008
স্বাধীনতার পাখি
Title of this post: Bird of freedom by Farzana Akter
Saturday, December 29, 2007
স্বাধীনতা
Title of this post: Liberty by Sufia Khatun
হে আমাদের আগমন কারি স্বাধীনতা
তোমার নয়টি মাসের স্মৃতি
আমাদের অন্তরে রয়েছে গাঁথা।
চিরদিন তোমাকে আমরা রাখব স্মরনে
আবার দেখা হল আজকের এই
১৬ই ডিসেম্বরে।
যেখানেই থাকি না কেন
আমরা তোমাকে ভুলব না
কারন আজকের এই দিনটি যেন
এক আনন্দপূর্ন স্বাধীনতা।
খোদা যদি থাকেন সহায়
কোনদিনই ভুলব না তোমায়
কারন তোমাকে পাওয়ার জন্য
বাংলার দামালছেলে
বুকের তাজা রক্ত ঢেলে দিল
বাংলা মায়ের কোলে।
আচঁলে তাহার আজও
রয়েছে রক্তেরই দাগ
যে স্মৃতি জীবন হতে
হয়নি তফাৎ।
সেই দিন তুমি স্বার্থক
হবে স্বাধীনতা
সত্য কথা বলিতে কারও রবেনা জড়তা।
Subscribe to:
Posts (Atom)