Title of this post: “When Falgum comes” by Farzana Akter Tuli
চলতে চলতে জীবনের প্রান্তে
কোন এক ফাগুনে,
দাঁড়িয়ে আছ তুমি
বসন্তের আগমনে।
জান কি, কে সে জন?
সে জন হল শ্রাবনের র্ঝণা ধারা,
যার প্রতিটি জলসোতে রয়েছে
অনুরাগের সাড়া।
সে হল এক ইন্দ্রধনু,
যার প্রতিটি অনুভব
সাত রং-এ রাঙানো রংধনু।
সে হল
আষাঢ়ের কালো মেঘ,
যার প্রতিটি পড়তে রয়েছে
অজানা সব আবেগ।
তুমি জান, জান কি?

0 মন্তব্য:
Post a Comment