লিখেছেন: হাদিয়া আক্তার
যাব আমি অনেক দূরেঐ লাল নীল আলোর পথে
প্রজাপতির ডানায় ভেসে।
জাগবো আমি কুড়ি হয়ে
ডাকবে আলো সকাল সাজে
সুভাস দেব সবার মাঝে।
লুকোচুড়ি খেলে কোকিল যে,
দোল খেলানো বসন্তেরই সাথে
পরবো আমি খোপার তারে।
পলাশ-গাঁদার সমারোহে
ডাকছে আমায় আলো হাতে
একটা মালার বাঁধনেতে।
দেখবো না আর পিছন ফিরে
কষ্ট আর গ্লানিকে মুছে ফেলে
জাগবো আমি ফাগুন হয়ে।

0 মন্তব্য:
Post a Comment